প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
তিনি ১৯৬৯ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনুসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারী মাদ্রাসা-ই আলিয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল (হাদীস) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, এমফিল ও পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ‘আল কুরআনুল কারীমের অর্থানুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেন, যা কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর তাঁর লিখিত, অনূদিত ও সম্পাদিত বহু সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
গ্রন্থাবলি (৪৪)
সাওম বিষয়ক আধুনিক কিছু মাসআলা
আল্লাহর কিছু গুণাবলির ‘অর্থ বুঝা যায় না’ দাবি বনাম সালাফে সালেহীনের নীতি
পরিবেশ বিপর্যয় রোধে ইসলাম
প্রবন্ধসমূহ (১২৬)
ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালবাসা দিবস
ভালবাসার পরিচয়: ‘ভালবাসা’ এক পবিত্র জিনিস যা আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ হতে আমরা পেয়েছি। ভালবাসা’ শব্দটি ইতিবাচক। আল্লাহ তা‘আলা সকল ইতিবাচক কর্ম-সম্পাদনকারীকে ভালবাসেন। আল্লাহ তা‘আলা বলেন, وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ ‘‘এবং স্বহস্তে নিজেদেরকে…
বিশ্ব ভালোবাসা দিবস: পেছন ফিরে দেখা
ভালোবাসা শুধু পবিত্র নয় পূণ্যময়ও বটে। নির্দোষ ও পরিশীলিত ভালোবাসা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ মসৃণ করে। সৃষ্টিজীবের প্রতি বিশেষ এবং পিতামাতা ও আল্লাহ-রাসূলের প্রতি সবিশেষ ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণতা লাভ করে না। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে…
কুরআনুল কারীমের ছেঁড়া ও পুরনো পৃষ্ঠা পোড়ানোর বিধান
কুরআনুল কারীম আল্লাহ তা‘আলার কালাম, যা তিনি জিবরিল ‘আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিল করেছেন। অতএব, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর ইমান রাখে, তার ওপর কুরআনুল কারীমের প্রতি সম্মান প্রদর্শন করা ও অপমানের স্থান থেকে…
পুরুষের শিরোভূষণ পাগড়ি
সহীহ বুখারী ও মুসলিমসহ বিভিন্ন হাদীসগ্রন্থের সহীহ হাদীসসমূহের আলোকে নিশ্চিতরূপে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সঙ্গী-সাহাবীগণ সভা-সমাবেশ, যুদ্ধকাল ও ওয়াজ-নসীহতের সময় পাগড়ি পরিধান করতেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মাথায় শোভা পাচ্ছিল পাগড়ি। সাহাবী…
কুরআনুল কারিমের কসম করার বিধান
কারো নামে কসম করার অর্থ তাকে সম্মান দেওয়া ও তার সত্ত্বাকে পবিত্র জ্ঞান করা। এ জাতীয় সম্মানের হকদার একমাত্র আল্লাহ তা‘আলা। যে আল্লাহ তা‘আলা ব্যতীত কোনো সত্ত্বার নামে কসম বা শপথ করল সে মূলত আল্লাহর সম্মান ও অধিকারে ঐ সত্তাকে…
মাজার ভক্ত গোষ্ঠীর কবরে সিজদাহ দেওয়ার বিভিন্ন সন্দেহের অপনোদন
প্রথমত: আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদার বিভাজন কবরপূজারী মাজার ভক্ত গোষ্ঠী বলে, “আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা দুই প্রকার: ইবাদতের সিজদা এবং সম্মানসূচক (তাহিয়্যার) সিজদা। কবরপূজাও সম্মানসূচক সিজদার অন্তর্ভুক্ত, ইবাদতের নয়।” এর জবাব: হে ভাইয়েরা, এই কথাটাই মূলত ভ্রান্তি। সিজদা…
জানাযার নামাযের নিয়ম
যাবতীয় প্রশংসা আল্লাহ্র। আর সালাত ও সালাম সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের উপর। পরকথা:— প্রিয় মুসলিম ভাইয়েরা! যখন দেখলাম সঠিক পদ্ধতিতে জানাযার নামায আদায়ের নিয়ম জানা প্রয়োজন অনেকের, তাই আমি এ সংক্ষিপ্ত লেখাটি লিখলাম। আল্লাহ্র তাওফীক কামনা…
চেয়ারে বসে সালাত আদায়
বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহর নামে, আর যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর... এটি একটি বুকলেট যাতে এমন এক মাসআলার অবতারণা করা হয়েছে যা সাধারনত খুব কম আলেমই আলোচনা করেছেন। চেয়ারে বসে…
আকীদাগত কিছু বিষয় যেখানে আশ‘আরিরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছেন
১. আল্লাহ কোথায়? প্রশ্ন: আল্লাহ তাঁর কিতাবে সাত জায়গায় বলেছেন— “আর-রাহমান আরশের উপর উঠেছেন”—তাহলে আপনারা কীভাবে বলেন যে আল্লাহকে স্থান বা দিক দ্বারা বর্ণনা করা যায় না? উত্তর: আল্লাহ নিজে নিজের জন্য যা সাব্যস্ত করেছেন আমরা তাই সাব্যস্ত করি—অর্থাৎ আরশের…
প্রতিবন্ধী: ইসলামের দৃষ্টিভঙ্গি
সব প্রশংসা আল্লাহর, অসংখ্য সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত একনিষ্ঠার সাথে তাঁর অনুসরণকারী সকলের উপর বর্ষিত হোক। প্রতিবন্ধীর মান-সম্মান সংরক্ষণ, মানুষ হিসেবে তাদের অধিকার প্রদান ও তাদের সাথে কোমল ও…
ভূমিকম্প আমাদের যা শেখায়
যারা পাপকর্মে লিপ্ত, যারা আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া সীমানা অতিক্রম করে চলে, তাদেরকে সতর্ক করে দেওয়া, পুনরায় তাদেরকে আল্লাহর ইবাদত-দাসত্বের বলয়ে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ভয় ভীতি প্রদর্শন করা, দয়াময় পরম দয়ালু আল্লাহ তা‘আলার অসীম রহমতের একটি বহিঃপ্রকাশ। কেননা তিনি…
ইসলামের আলোকে বাড়ি নির্মাণের নীতিমালা
ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। তাই মানুষের আত্মিক ও পার্থিব উভয় দিককেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বিভিন্ন ধরণের ইবাদত, যিকর, দু‘আ, কুরআন তিলাওয়াত ইত্যাদি আত্মিক বিষয়গুলোর বিধিবিধান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অন্যদিকে জাগতিক বিষয়গুলো সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হয়েছে। কেননা ইসলাম সর্বদা…
ফতোয়াসমূহ (৮৮)
একজন নারীর জন্য একই সময়ে একাধিক স্বামী গ্রহণ করা হারাম কেন?
প্রশ্ন: একজন নারীর জন্য তিনজন অথবা চারজন পুরুষ বিয়ে করা কেন বৈধ নয়, অথচ পুরুষের জন্য তিনজন অথবা চারজন বিয়ে করা বৈধ? উত্তর: আল-হামদুলিল্লাহ। প্রথমত কথা হলো, বিষয়টি আল্লাহর প্রতি ইমানের সাথে সম্পৃক্ত। কেননা সকল ধর্মই এ ব্যাপারে একমত যে…
নারীদের জন্য কবর যিয়ারত ও মৃত ব্যক্তির জন্য কান্না প্রসঙ্গ
প্রশ্ন: নারীদের জন্য কবর যিয়ারত করা কি হারাম, মৃত ব্যক্তি যদিও তাদের আপন কেউ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «لعن الله المرأة النائحة والمستمعة» এ হাদীসে المستمعة শব্দের অর্থ কী? এর দ্বারা কি সে নারী উদ্দেশ্য, যে ইনিয়ে-বিনিয়ে মানুষের…
স্ত্রীর শর্ত: স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না—এ জাতীয় শর্ত কি পূরণ করা জরুরি?
প্রশ্ন: আমার প্রশ্নগুলো হচ্ছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিয়ের সময় নারীরা কি স্বামীদের শর্ত দিত যে, অন্য কাউকে বিয়ে করা যাবে না? এটা কি হালাল বস্তুকে হারাম সাব্যস্ত করার মধ্যে শামিল হবে? স্বামী যদি তার স্ত্রীকে ওয়াদা দেয় যে,…
সহকর্মী বা চেনা-পরিচিত অমুসলিমকে ইসলামের প্রতি দাওয়াত না দিলে কি মুসলিমগণ অপরাধি হবে?
প্রশ্ন: পিস টিভি চ্যানেলের একাধিক বক্তা ও দা‘ঈ আমাদের উদ্দেশ্যে বলেন, যেসব অমুসলিমের সাথে তুমি উঠাবসা কর এবং যাদেরকে তুমি চেন, তাদেরকে যদি তুমি ইসলামের দিকে দাওয়াত না দাও, তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার বিপক্ষে অভিযোগ করবে যে, তুমি…
কাফির কি দীন শিক্ষার জন্য মসজিদে প্রবেশ করতে পারবে?
প্রশ্ন: কোনো আলোচনা কিংবা তা‘লীম শোনার উদ্দেশ্যে কাফিরের জন্য মসজিদে প্রবেশ করা জায়েয আছে কিনা? উত্তর: আল-হামদুলিল্লাহ। হ্যাঁ, এটি জায়েয আছে। তবে শর্ত হলো, কাফিরটি দ্বারা মসজিদ নাপাক হওয়ার কোনো সম্ভাবনা না থাকা। কারণ, কাফিরটির মসজিদে প্রবেশ করা তার ভালোর…
যিনার পর তাওবা করে বিয়ে: ইসলামের দৃষ্টিতে এ বিয়ে কি বৈধ?
প্রশ্ন: জনৈক স্ত্রীর স্বামী মাতাল, সে তাকে শারীরিকভাবে কষ্ট দেয়, তার ধারণা স্বামী থেকে দূরত্বে অবস্থান করলে তালাকপ্রাপ্তা হয়ে যাবে, অতএব সে দেশ ছেড়ে উত্তর আমেরিকা চলে যায়। কারণ, কেউ তাকে বলেছে স্বামী থেকে এক বছর পলায়ন করে থাকলে সে…
ই‘তিকাফের বিধান ও কতিপয় শর্ত
প্রশ্ন: ই‘তিকাফের শর্তসমূহ কী কী? সাওম কি ই‘তিকাফের অন্তর্ভুক্ত? ই‘তিকাফ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির সাথে সাক্ষাত করা অথবা কারো আমন্ত্রণে সাড়া দেওয়া কিংবা তার পরিবারের প্রয়োজন সম্পাদন করা বা কারো জানাযায় শরিক হওয়া অথবা অন্য কোনো কাজে যাওয়ার বিধান কী?…
ইচ্ছাকৃত সাওম ভেঙ্গে ফেললে কাফফারা কী?
প্রশ্ন: যে ব্যক্তি রমযান মাসে শর‘ঈ কোনো ওযর ব্যতীত ইচ্ছাকৃত সাওম ভেঙ্গে ফেলে তাহলে তার কাফফারা কী? উত্তর: যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত সহবাসের মাধ্যমে সাওম ভেঙ্গে ফেলে তাহলে তার ওপর তাওবাসহ কাযা ও কাফফারা আবশ্যক। আর কাফফারা হচ্ছে: কোনো মুমিন…
গাড়ি দুর্ঘটনার ফলে জ্ঞানহীন ব্যক্তি কি রমাদ্বানের সিয়াম ক্বাযা করবে?
প্রশ্ন: জনৈক ব্যক্তি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে মৃত প্রায় ছিল। অতঃপর দীর্ঘ সময় পর সুস্থ হয়, যাতে পার হয়েছে রমাদ্বানও, সে তখন কিছুই জানত না। দীর্ঘ দিন পর আল্লাহ তাকে সুস্থতা দিয়েছেন। এখন সে পরিপূর্ণ সুস্থ। তার ওপর কোন কোন…
ইমামকে অপছন্দ করার কারণে অন্য মসজিদে গিয়ে সালাত আদায়ের বিধান
প্রশ্ন: আমি পশ্চিমা এক দেশে বাস করি। আমার অনেক ভাই মসজিদের ইমাম সাহেবকে অপছন্দ করেন। কারণ, সে মানুষকে গালমন্দ করে ও দীর্ঘ খুৎবা পাঠ করে। এ মুহূর্তে আমরা কী করব? এ ইমামের পিছনে সালাত আদায় করব, নাকি তুর্কিদের মসজিদে চলে…
বায়তুল মাকদিসে নবীদের সাথে রাসূলুল্লাহ ﷺ এর সাক্ষাৎ কি সশরীরে হয়েছিল, নাকি রূহানীভাবে?
প্রশ্ন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যখন বায়তুল মাকদিসে নিয়ে যাওয়া হয়, তিনি সেখানে নবীদের ইমামতি করেন। জিজ্ঞাসা হচ্ছে সালাতের জন্য নবীদেরকে কি তাদের কবর থেকে জীবিত করা হয়েছিল? উত্তর: আল-হামদুলিল্লাহ, প্রথমত: সহীহ হাদীস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বায়তুল…
আল্লাহর ওপর ঈমানের অর্থ
প্রশ্ন: আল্লাহর ওপর ঈমান গ্রহণের ফযীলত আমি অনেক শুনেছি ও অনেক পড়েছি, তাই আমি জানতে চাই ‘আল্লাহর ওপর ঈমানের অর্থ কী?’, যেন প্রকৃত ঈমান আমি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হই এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের ঈমান পরিপন্থী…