প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
তিনি ১৯৬৯ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনুসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারী মাদ্রাসা-ই আলিয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল (হাদীস) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, এমফিল ও পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ‘আল কুরআনুল কারীমের অর্থানুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেন, যা কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর তাঁর লিখিত, অনূদিত ও সম্পাদিত বহু সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
প্রবন্ধসমূহ (১২৬)
পবিত্র মদীনা মুনাওওয়ারার নাম, ফযিলত ও এখানে অবস্থানের আদবসমূহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম পবিত্র মদীনা মুনাওওয়ারাকে বলা হয় দ্বিতীয় হারাম। মুসলিম হৃদয়ে এ নগরীটির প্রতি রয়েছে অপরিসীম শ্রদ্ধা, ভালবাসা ও মর্যাদা। কেননা এটি ছিল প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতভূমি। তিনি তাঁর জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ দশ বছর…
কেউ কারও দাস নয়, সবাই আল্লাহর দাস
সম্প্রতি থাইল্যান্ডে ১৩০ বাংলাদেশী দাস শ্রমিক উদ্ধার হয়েছে। বাংলাদেশ ছাড়ার পর তাদের ওষুধ খাইয়ে, হাত-পা বেঁধে নৌকায় করে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। ওই নৌকায় প্রায় ৩০০ বন্দি ছিল। এরপর তাদের থাইল্যান্ডের উপকূলে জঙ্গলের মধ্যে লুকানো কিছু ক্যাম্পে নিয়ে যাওয়া হয়…
বাকী‘ কবরস্থানের যিয়ারত
প্রথমত: বাকী‘ কবরস্থানের পরিচয়: এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মদীনাবাসীর কবরস্থান।[১] দ্বিতীয়ত: বাকী‘ কবরস্থানের ফযীলত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাকী‘উল গারকাদ (যা ভুলবশতঃ জনসাধারণের নিকট জান্নাতুল বাকী নামে প্রসিদ্ধ) যিয়ারত করতেন ও বাকী‘ কবরবাসীদের জন্য…
ধূমপানের বিপদ ও তার প্রতিকার
ধূমপান সমগ্র বিশ্বের জন্য একটি মহাবিপদ। তাই আজ গোটা বিশ্ব জুড়ে ধূমপানের বিরুদ্ধে আন্দোলন চলছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ধূমপানের শিকার হয়ে দিনের পর দিন সুন্দর স্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা পুড়িয়ে ছাই করে ফেলছে।…
আল-কুরআন ও সুন্নাহ হতে সংকলিত শরীয়তসম্মত উপায়ে ঝাড়-ফুঁক
শরীয়তসম্মত উপায়ে ঝাড়-ফুঁক করার শর্তাবলী ঝাড়-ফুঁক হতে হবে আল্লাহর কোরআন অথবা, তাঁর নামসমূহ অথবা তাঁর গুনাবলীসমূহ দ্বারা। ঝাড়-ফুঁক হতে হবে আরবী বা অন্য যে কোনো ভাষায়, যার অর্থ জানা যায়। এ কথায় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে, (রোগ চিকিৎসায়) ঝাড়-ফুঁকের…
আমরা কেন লিখব?
এক. মহল্লায় এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কক্সবাজারের। হঠাৎ তিনি বিনা নোটিশে এলাকা ছাড়লেন। তার ব্যথায় কাতর হলাম। ফোনে যোগাযোগের চেষ্টায় নাকাম হয়ে পাথরও হলাম। দু’ বছর পর সেদিন অকস্মাৎ অচেনা নাম্বার থেকে ফোন এলো। সালামের পর সৌম্যকান্ত মাহমুদ ভাইয়ের কণ্ঠ…
আল্লাহর শরী‘আতের পরিবর্তে অন্য আইন মোতাবেক ফয়সালা করা
আল্লাহ তা‘আলার প্রতি ঈমান রাখা ও তাঁর ইবাদত করার দাবী হলো তাঁর হুকুম মেনে নেওয়া, তাঁর শরী‘আতের প্রতি সন্তুষ্ট থাকা এবং কথাবার্তা, মৌলিক নীতিমালা, ঝগড়া-ঝাটি ও জান-মালসহ সকল অধিকারের ক্ষেত্রে মতানৈক্যের সৃষ্টি হলে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের দিকে প্রত্যাবর্তন…
আল্লাহর শরী‘আত বাদ দিয়ে যারা অন্য আইন অনুযায়ী হুকুম প্রদান করে তাদের বিধান
আল্লাহ তা‘আলা বলেন, ﴿وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ﴾ [المائدة: ٤٤] “আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী যারা হুকুম দেয় না, তারাই কাফির।”[১] এ আয়াতে কারীমায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তা‘আলার অবতারিত শরী‘আত ব্যতীত অন্য কোনো আইন…
আল্লাহর পথের অভিযাত্রী
জীবন একটি সফর। আর মানুষ সম্পাদনকারী মুসাফির। গন্তব্য একটিই; পরকাল। তবে আবাস দুটি; চিরস্থায়ী জান্নাত, জাহান্নামের অগ্নি। মানুষ মাত্রই পরকালের যাত্রী। এতে তাদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য নেই। এ যাত্রা পথের অভিযাত্রী না হয়ে কারো উপায় নেই। হ্যাঁ, পথ গ্রহণের স্বাধীনতা…
ঈমান: বুনিয়াদ ও পরিণতি
পরিভাষায় ঈমান হলো, আত্মার স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি এবং আত্মা ও অঙ্গ-প্রত্যঙ্গের আমল। আর ভালো কাজে ঈমান বৃদ্ধি পায়, মন্দ কাজে ঈমান হ্রাস পায়। ঈমানের রুকনসমূহ যে সকল ভিত্তির ওপর ঈমান প্রতিষ্ঠিত তার সংখ্যা মোট ছয়টি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম…
নিদ্রার সময় পড়ার সহীহ যিক্রসমূহ
দুই হাতের তালুতে ফুঁ দিয়ে তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) পড়া এবং সারা শরীরের যতটুকু সম্ভব তিনবার মাসেহ করা। [বুখারী বর্ণিত] আয়াতুল কুরসী পড়া। [বুখারী বর্ণিত] সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া। [বুখারী ও মুসলিমে সহমতে বর্ণিত] নিম্নোক্ত যিক্র…
দুনিয়াতে মদ পানকারীর আখিরাতে কী পরিণতি হবে?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, «مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ.» “যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে, অতঃপর সে যদি এর থেকে তওবা না করে, তবে তাকে আখিরাতে তা হারাম করা হবে।”[১] প্রশ্ন হলো, যদি কেউ…
ফতোয়াসমূহ (৮৮)
গান-বাজনা ও হারাম জিনিসের আয়োজন ব্যতীত মীলাদুন্নবী উদযাপন কি বৈধ?
প্রশ্ন: আমরা স্পেনবাসী, আমরা সভা সমাবেশকে একতা, ভ্রাতৃত্ব বন্ধন, নতুন প্রজন্মের মধ্যে সম্পর্ক সৃষ্টি, দীনের প্রতি তাদের গর্ব ও আত্মসম্মান বৃদ্ধি এবং আমাদের প্রজন্মের চরিত্র ও আচরণের উপর প্রভাব সৃষ্টিকারী বিধর্মীদের মনগড়া উৎসব যেমন ভালোবাসা দিবস ইত্যাদি থেকে সুরক্ষার উদ্দেশ্যে…
চাঁদ দেখার জন্য নব আবিষ্কৃত যন্ত্রের সহায়তা গ্রহণ করা কি বৈধ?
প্রশ্ন: মাসের শুরু ও শেষ জানার জন্য জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করা কি বৈধ? চাঁদ দেখার জন্য নতুন আবিষ্কৃত যন্ত্র ব্যবহার করা কি বৈধ? না খালি চোখে চাঁদ দেখা জরুরি? জবাব: আল-হামদুলিল্লাহ, মাসের প্রবেশ প্রমাণ করার জন্য শরী‘আত সম্মত পদ্ধতি হচ্ছে…
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে ব্যক্তি মারা গেল সে কি শহীদ?
প্রশ্ন: আমার ভাই বৈদ্যুতিক খুটির পাশে দাঁড়িয়েছিল, ফলে বৈদ্যুতিক তার তার শরীর স্পর্শ করে, আর সে শর্ট খেয়ে সাথে সাথে মারা যায়। তাকে কি শহীদ গণ্য করা হবে? দাফন করার জন্য আমরা যখন তার ওপর সালাত পড়ি, তখন এতো বেশি…
কাফিরদেরকে ইসলামের প্রতি দাওয়াত না দিলে কি মুসলিমগণ অপরাধী হবে?
প্রশ্ন: পিস টিভি চ্যানেলের একাধিক বক্তা ও দা‘য়ী আমাদের উদ্দেশ্যে বলেন, যে সব অমুসলিমের সাথে তুমি উঠাবসা কর এবং যাদেরকে তুমি চেন, তাদেরকে যদি তুমি ইসলামের দিকে দাওয়াত না দাও, তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার বিপক্ষে অভিযোগ করবে যে,…
মীলাদুন্নবীতে অংশগ্রহণকারী ব্যক্তির নিকট মেয়ে বিয়ে দেওয়ার বিধান
প্রশ্ন: আমার একটি কঠিন প্রশ্ন, আমার শালিকা ইদানিং বিয়ে করবে, কিন্তু সম্ভাব্য বরের প্রকৃতি সম্পর্কে সে শঙ্কিত। আমি স্পষ্ট করেই বলছি, সে আমাকে জিজ্ঞাসা করেছে: মীলাদকে কঠিনভাবে সমর্থনকারী অথবা মীলাদুন্নবীর মাহফিল আয়োজনকারী ব্যক্তির সাথে বিয়ে কি বৈধ? আমি জানি যে,…
কুরআন তিলাওয়াত বা অন্যান্য ইবাদতের সাওয়াব কি মৃত ব্যক্তির নিকট পৌঁছে?
প্রথম ফাতওয়া প্রশ্ন: সূরা আল-ইখলাস পাঠ করে কেউ যদি মৃত ব্যক্তিকে ঈসালে সাওয়াব করে, তাহলে মৃত ব্যক্তি কি উপকৃত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কী করতেন, কবরবাসীর জন্য তিনি কী তিলাওয়াত করতেন, না শুধু দো‘আ…
মুসলিমদের জন্য ভালোবাসা দিবস উদযাপনের বিধান
বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রশ্ন: শ্রদ্ধেয় শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (হাফিযাহুল্লাহ), আসসালামু ‘আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাম্প্রতিক সময়ে ‘ভালোবাসা দিবস’ উদযাপন অনেকের (বিশেষ করে ছাত্রীদের) মাঝে ছড়িয়ে পড়েছে, যা খ্রিষ্টানদের একটি উৎসব। তখন প্রত্যেকের বস্ত্র হয় সম্পূর্ণ লাল রঙের পোশাক-জুতা সবই…
কাফির কি দীন শিক্ষার জন্য মসজিদে প্রবেশ করতে পারবে?
প্রশ্ন: কোনো আলোচনা কিংবা তা‘লীম শোনার উদ্দেশ্যে কাফিরের জন্য মসজিদে প্রবেশ করা জায়েয আছে কিনা? উত্তর: আল-হামদুলিল্লাহ, হ্যাঁ, এটি জায়েয আছে। তবে শর্ত হলো, কাফিরটি দ্বারা মসজিদ নাপাক হওয়ার কোনো সম্ভাবনা না থাকা। কারণ, কাফিরটির মসজিদে প্রবেশ করা তার ভালোর…
জান্নাতে একজন লোকের জন্য স্ত্রী ও হূর থাকার আপত্তিকারী মহিলার জবাব
প্রশ্ন: জান্নাতে স্বামী-স্ত্রীর ব্যাপারে কী ঘটবে? শুনেছি একজন স্ত্রী ছাড়াও স্বামীর জন্য সত্তরটি হূর থাকবে তার খেদমতের জন্য, এটা আমার জন্য ইনসাফের বিষয় হতে পারে না, যদি স্বামীর সম্ভোগে এ পদ্ধতিতে অন্যকে শরীক করা হয়। উত্তর: আল-হামদুলিল্লাহ, প্রথমত: একজন মুমিনের…
ইবরাহীম ‘আলাইহিস সালাম কোন ছেলেকে কুরবানী দিয়েছিলেন?
প্রশ্ন: আমি জানি যে, মুসলিম বিশ্বাস মতে নবী ইবরাহীম আলাইহিস সালাম তার ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানী করতে চেয়েছিলেন। কিন্তু একজন অমুসলিম, যার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, তিনি উল্লেখ করলেন যে, ব্যাপারাটা কুরআনে বলা নেই। ব্যাপারটা নিয়ে গবেষণা করতে…
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কি কোনো ইসলামী দলে যোগ দেওয়া যাবে?
প্রশ্ন: আমাদের দেশে একটি ইসলামী রাজনৈতিক দল আছে। তাদের শ্লোগান হচ্ছে যে, যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে তারা দেশে ইসলামী শাসন কায়েম করবে এবং আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আমি এ দেশের একজন নাগরিক। এখানে খুব কম লোকই আছে যারা…
আল্লাহ যদি ‘আরশের উপর থাকেন, তবে কীভাবে তিনি গলার ধমনীর চেয়েও আমাদের নিকটবর্তী?
প্রশ্ন: আল্লাহ তা‘আলা বলেন: ﴿تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ٤﴾ [المعارج: ٤] “ফিরিশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।”[১] এ আয়াত কি প্রমাণ করে যে, আল্লাহ…