প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
তিনি ১৯৬৯ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনুসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারী মাদ্রাসা-ই আলিয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল (হাদীস) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, এমফিল ও পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ‘আল কুরআনুল কারীমের অর্থানুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেন, যা কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর তাঁর লিখিত, অনূদিত ও সম্পাদিত বহু সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া এর প্রবন্ধসমূহ
হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু-র শাহাদাত এর পটভূমি ও সংক্ষিপ্ত ইতিহাস
ইরাকের (কুফার) জনগণ হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু-কে চিঠি লিখে আহ্বান জানিয়েছিল, যেন তিনি তাদের কাছে যান এবং তারা তাঁকে খেলাফতের বায়আত দেবে—এটি ঘটে মুʼআওয়িয়া রাদ্বিয়াল্লাহু আনহু-র মৃত্যুর পর এবং তাঁর ছেলে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর। কিন্তু চিঠি লিখে হুসাইন…
হযরত উসমান রাদ্বিয়াল্লাহু আনহু-র হত্যাকারী তিন পাপিষ্টের পরিচিতি
(১) গাফিকি ইবন হারব আল-উক্কি সে ছিল সেসব ইয়েমেনি গোত্রসমূহের একজন প্রধান ব্যক্তি, যেসব গোত্র ইসলামি বিজয়ের সময় মিসরে বসতি গড়েছিল। যখন ইবনু সাবা খলীফা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর নামে ভণ্ডভাবে শিয়া মতবাদ প্রচার করতে লাগলো এবং সে তার এই ফিতনার…
একটি আয়াত যা কুরআনে চারটি স্থানে পুনরাবৃত্ত হয়েছে
আল্লাহ তা‘আলার বাণী: ﴿رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ﴾ “আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট, এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট।” এই আয়াতটি চারটি সূরায় এসেছে: • সূরা মায়িদাহ: আয়াত ১১৯ • সূরা তাওবা: আয়াত ১০০ • সূরা মুজাদালা: আয়াত ২২ • সূরা বাইয়্যিনাহ:…
যিলহজের প্রথম দশ দিনের ফযীলত এবং ঈদ ও কুরবানীর বিধান
যিলহজ মাসের দশ দিনের ফযীলত: আল্লাহ তা‘আলার অশেষ মেহেরবানী যে, তিনি নেককার বান্দাদের জন্য এমন কিছু মৌসুম করে দিয়েছেন যেখানে তারা প্রচুর নেক আমল করার সুযোগ পায়, যা তাদের দীর্ঘ জীবনে বারবার আসে আর যায়। এসব মৌসুমের সবচেয়ে বড় ও…
নববর্ষ: আত্মপর্যালোচনার দারুণ উপলক্ষ
আবার এলো নববর্ষ। আবারো নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বজুড়ে অপচয় করা হবে কোটি কোটি ডলার। আতশবাজি, উদ্দাম নৃত্য, গান পরিবেশন, যুবক-যুবতীদের প্রণয় বিনিময়, একান্তে সময় কাটানো, বন্ধু বান্ধবীদের উদ্দেশে মোবাইল, মেইল বা সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়, মদ্য পান ও…
ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ বা নববর্ষ
ভূমিকা নববর্ষ বা New Year’s day–এই শব্দগুলো নতুন বছরের আগমন এবং এ উপলক্ষে আয়োজিত উৎসব-অনুষ্ঠানাদিকে ইঙ্গিত করে। এতদুপলক্ষে নারী-পুরুষের অবাধ মেলামেশা, হাসিঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ ও সৌন্দর্যের প্রদর্শনী, রাতে অভিজাত এলাকার ক্লাব ইত্যাদিতে মদ্যপান তথা…
পহেলা বৈশাখ: ইতিহাস ও বিধি-বিধান
এপ্রিল মাসে আমরা বাংলাদেশিরা একটি উৎসব করে থাকি, তা হলো ১৪ই এপ্রিল। অর্থাৎ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা। আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরি সনেরই একটি রূপ। ভারতে ইসলামী শাসনামলে হিজরি পঞ্জিকা অনুসারেই সকল কাজকর্ম…
শাওয়ালের ছয়টি সাওম পালন সম্পর্কিত হাদীসের ফায়েদা
আবু আউয়্যুব আল-আনসারী রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ». “যে ব্যক্তি রমাদ্বান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে ছয় দিন সিয়াম পালন করল সে যেন…
কুরআন ও সুন্নাহর আলোকে উমরাহ করার নিয়ম
১. যখন মীকাতে পৌঁছবে তখন উমরাকারীর জন্য মুস্তাহাব হলো গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া; অনুরূপভাবে উমরা আদায়কারী মহিলাও গোসল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যদিও এ সময় তার হায়েয বা নিফাস থাকে। হায়েয বা নিফাস ওয়ালা মহিলা ইহরাম বাঁধতে…
স্বাগতম হে মাহে রমাদ্বান
বাড়িতে বিশেষ কোনো বিশেষ মেহমান আসার তারিখ থাকলে আমরা পূর্ব থেকেই নানা প্রস্তুতি নেই। ঘর-দোর পরিষ্কার করি। বিছানাপত্র সাফ-সুতরো করি। পরিপাটি করি বাড়ির পরিবেশ। নিশ্চিত করি মেহমানের যথাযথ সম্মান ও সন্তুষ্টি রক্ষার সার্বিক ব্যবস্থা। তারপর অপেক্ষা করতে থাকি মেহমানকে সসম্মানে…
আল্লাহ তা‘আলার হক বা প্রাপ্য
আল্লাহ তা‘আলা স্বীয় বান্দাদের জলে-স্থলে, শরীরে ও দিগন্ত জুড়ে প্রকাশ্য-অপ্রকাশ্য নি‘আমতরাজি দ্বারা আবৃত করে রেখেছেন। তিনি বলেন, ﴿أَلَمۡ تَرَوۡاْ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَسۡبَغَ عَلَيۡكُمۡ نِعَمَهُۥ ظَٰهِرَةٗ وَبَاطِنَةٗ﴾ [لقمان: ٢٠] “তোমরা কি দেখ না…
কালেমা শাহাদাত
ইসলামের গোড়া পত্তন হয়েছে শির্কের কলঙ্ক ও পৌত্তলিকতার নোংরামী মুক্ত খাঁটি, নিভের্জাল তাওহীদের ওপর। যার রূপকার لا إله إلا الله ও محمد رسول الله এর শাহাদাত বা সাক্ষ্য প্রদান। لا إله إلا الله এর শাহাদাতের উদ্দেশ্য: বিনয়-নম্র ভাবে নিজেকে আল্লাহর…