bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative
আলী হাসান তৈয়ব | Ali Hasan Tayeb | علي حسن طيب

আলী হাসান তৈয়ব

তিনি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘আবহাস এডুকেশনাল এন্ড রিসার্স ফাউন্ডেশন’ এ গবেষণা কর্মকর্তা হিসেবে কর্ম জীবনের সূচনা করেন। বিশ্বের সবচেয়ে বড় বহুভাষী দাওয়াতি সাইট www.islamhouse.com এ সাত বছর ধরে বর্তমান পর্যন্ত কর্মরত আছেন। এছাড়া সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন দৈনিক আলোকিত বাংলাদেশে। পাশাপাশি ‘আন-নুর জামে মসজিদ, টঙ্গী’র খতীব ও ‘মাদরাসা আবু রাফে (রা.), টঙ্গী’র মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও মুহাম্মদপুরস্থ ‘মারকায যায়দ বিন ছাবিত’ ও আবদুল্লাহপুরস্থ ‘এরাবিক মডেল মাদরাসা’য় আরবি থেকে অনুবাদ ও বাংলা ভাষা বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতার নাম তৈয়ব আলী এবং মাতার নাম আলেয়া বেগম।
বগুড়া জামিল মাদরাসা মাওলানা আলী হাসানের প্রথম ধর্মীয় পাঠশালা। এছাড়া আরো পড়াশোনা করেছেন চট্টগ্রামস্থ ‘জামিয়া ইসলামিয়া পটিয়া’য় এবং ‘মিরপুর জামেউল উলুম মাদরাসা’য়। আরবী সাহিত্যে তাখাসসুস করেছেন মরহুম উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.)-এর কাছে ‘আল মারকাজুল ইসলামী’তে। সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর অধয়্যন করেছেন মিরপুর দারুর রাশাদে। উত্তরবঙ্গের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সাতমাথা’য় তার প্রথম লেখা প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত বই আল্লামা তাকী উসমানী হাফিযাহুল্লাহর বয়ানের অনুবাদ “মৃত্যু আসছে : আপনি কি প্রস্তুত?”

গ্রন্থাবলি (৬)

ইসলামের সমালোচনা ও তার জবাব

ইসলামের সমালোচনা ও তার জবাব

ড. সাঈদ ইসমাঈল চীনী
১৪৮ পৃষ্ঠা
হজ, উমরা ও যিয়ারত

হজ, উমরা ও যিয়ারত

নুমান ইবন আবুল বাশার, আলী হাসান তৈয়ব
সবুজপত্র পাবলিকেশন্স
৪৬২ পৃষ্ঠা
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত

নুমান ইবন আবুল বাশার, আলী হাসান তৈয়ব
১৫৬ পৃষ্ঠা
পরিবেশ বিপর্যয় রোধে ইসলাম

পরিবেশ বিপর্যয় রোধে ইসলাম

মাওলাই মোস্তাফা বারজাওয়ী
০ পৃষ্ঠা
রমযান মাসের ৩০ আসর

রমযান মাসের ৩০ আসর

মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন
সবুজপত্র পাবলিকেশন্স
৫৭৬ পৃষ্ঠা
আপনার নবীকে চিনুন

আপনার নবীকে চিনুন

মুহাম্মাদ ইবন আহমদ ইবন মুহাম্মাদ আল-আম্মারী
২৯ পৃষ্ঠা

প্রবন্ধসমূহ (২৫)

কৌতুকেও নয় মিছে কথা

রিকশা থেকে নেমে মানি ব্যাগ খুলে ভাড়া দিতে গিয়ে হয়তো দেখলেন খুচরো দশ টাকা নেই। এবার কী করবেন? নিশ্চয় আপনি পাশের মুদির দোকানে গিয়ে বলবেন, ভাই একশ টাকা খুচরো হবে? মুহূর্ত বিলম্ব না করে দোকানি নির্বিকার ভঙ্গিতে জবাব দেবেন, ‘না…

পরিচ্ছন্নতা রক্ষায় ইসলামের শিক্ষা

মুসলিম হিসেবে আমাদের সবাইকে মসজিদে যেতে হয়। অন্য সব ধর্মাবলম্বীরাও যান তাদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে। কোনো ধর্মে যিনি বিশ্বাস করেন না তাকেও যেতে হয় বিভিন্ন পাবলিক প্লেসে। পাবলিক লাইব্রেরি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, সরকারি হাসপাতাল, অফিস-আদালত, স্টেশন, লঞ্চ বা…

রাসূলের মহব্বতকারী নাকি তাঁর শত্রু?

একবিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়ে যখন নিত্যনতুন বাদ-মতবাদের আঘাত একেরপর এক আছড়ে পড়ছে ইসলামের কূলে, তখন ভ্রান্ত বিদআতী গোষ্ঠী নতুন করে মাঠে নেমেছে মানুষের ঈমান হরণে। সময়ের দাবি হয়ে পড়েছে তাদের মুখোশ উন্মোচন করা এবং জাহান্নামের আগুন থেকে মুসলিম ভাই-বোনদের রক্ষা…

সহজতম আমল যিকির

মুসলিম মাত্রেই মহান আল্লাহর সন্তোষ অর্জনে বহুমাত্রিক আমল-ইবাদত করে থাকি। সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরআন তিলাওয়াত থেকে নিয়ে সৃষ্টির সেবা পর্যন্ত আমরা কত ইবাদতই না করি দয়াময় মা‘বুদের রেযামন্দি হাসিলে। এসবের মধ্যে সহজতম ইবাদতের নাম যিকির। যিকিরের চেয়ে অনায়াসলব্ধ কোনো…

সাহাবা: সত্যের মাপকাঠি ও সুমহান মর্যাদা

হেদায়াতের নক্ষত্র, তাকওয়ার পূর্ণচন্দ্র, দীপ্তিমান তারকা, সুদীপ্ত পূর্ণিমা; রাতের দরবেশ, দিনের অশ্বারোহী; যারা আপন আঁখি যুগলকে সজ্জিত করেছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সুরমায়; ইসলাম নিয়ে যারা ছুটে গেছেন পূর্বে ও পশ্চিমে, যার বদৌলতে ইসলাম ছড়িয়ে পড়েছে ভূভাগের প্রতিটি দেশে…

ইসলামি দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের মজুদদারি

প্রায়শই দেখা যায়, দেশে পর্যাপ্ত পণ্যের উৎপাদন সত্ত্বেও দ্রব্যের মূল্য অযৌক্তিক পর্যায়ে থাকে। এর অনেকগুলো কারণের অন্যতম মজুদদারি। ব্যবসা-বাণিজ্যের ইতিহাসে মজুদদারি একটি প্রাচীন এবং পরিচিত ধারণা। এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। ধরা যাক, এ বছর দেশে…

যিলহজের প্রথম দশক: ফযীলত ও আমল

আল্লাহ তা‘আলা দয়ালু। তাই তিনি আপন বান্দাদের তওবার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ করুক। এ উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় ও কল্যাণবাহী দিন রেখেছেন- যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। আমরা…

আপনার হজ কীভাবে মাবরূর হবে

হজ একটি মহান ও বিরল সৌভাগ্যমন্ডিত ইবাদত। সবার কপালে এ হজের তাওফীক হয় না। একদিকে হাজারো লোকের অর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও যেমন হজ করার সৌভাগ্য হয় না। অন্যদিকে আর্থিক সামর্থ্য না থাকলেও স্রেফ কপালগুণে অনেকে আল্লাহর ঘরের অতিথি হন। সবার…

ইসলামে শ্রমিকের অধিকার

গত শতাব্দীতে আমেরিকার শিকাগো শহরে অধিকার আদায়ের একটি মিছিলে গুলি করে হত্যা করা হয় কয়েকজন নিরীহ শ্রমিককে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে বিশ্ব যখন একটি ছোট্ট গ্রামে (গ্লোবাল ভিলেজ) পরিণত হয়েছে। একটির…

সৎ মিডিয়া বনাম অসৎ মিডিয়া

এক. মুহিত সাহেবের একখণ্ড জমি আছে করতোয়া নদীর ওপারে। বাপ-দাদার আমল থেকেই এ জমি তাদের নিজস্ব সম্পত্তি। গত কয়েক বছর আগে এটি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। কিন্তু বাবার নিজের দেয়া এ জমির মালিকানা তাকে কিছুতেই দিতে রাজি হচ্ছিলেন না তার সহোদর।…

বর্ষাকালের বিবিধ বিধান

রহমতের বারতা আর অসংখ্য নি‘আমতের ডালি নিয়ে ফি বছর বাংলা মুলুকে বর্ষা আসে। গ্রীষ্মের তাপদাহে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখনই আসমান থেকে দয়াময়ের দান রহমতের ধারা নামতে শুরু করে। আকাশে সাদা-কালো মেঘের ওড়াওড়ি, বৃষ্টির টুপটাপ শব্দ, ঝরঝর অবিরল বারিধারা, পানির…

কিছু বোরকা পরা বোনের আচরনের জন্য বোরকাকে দায়ী করা যাবে না

বাংলাদেশে পর্দা করেন কিংবা বোরকা পরেন এমন নারীর সংখ্যা নগন্য নয়। মুসলিম নারীদের অনেকেই আলহামদুলিল্লাহ পর্দা করেন। দেশের যে কোনো প্রান্তে গেলেই অহরহ চোখে পড়ে বোরকা পরা নারী। সন্দেহ নেই বোরকা পরা নারীকে অন্য যে কোনো পোশাক পরিহিত নারীর চেয়ে…

Page 1 of 3