প্রফেসর ড. মোঃ আবদুল কাদের
তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত পদুয়া গ্রামে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবনের সকল স্তরে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- এর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ২০০২ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে প্রথম হওয়ায় তিনি চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও কামিল পরীক্ষায় তিনি ফিকহ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০০৯ সালে তিনি সৌদি আরবের রিয়াদস্থ কিং সউদ বিশ্ববিদ্যালয়ে “তাদরীবুল মু’আল্লেমীন” তথা শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
তিনি ২০০৩ সালের ১ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। এ বিশ্ববিদ্যালয় হতে তিনি ২০০৫ সালে এমফিল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ নিয়ে ২০০৮ সালে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। ইসলামী দা’ওয়াহ ও ইসলামের বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত তাঁর অনেক প্রবন্ধ গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
গ্রন্থাবলি (১)
প্রবন্ধসমূহ (১)
ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ বা নববর্ষ
ভূমিকা নববর্ষ বা New Year’s day–এই শব্দগুলো নতুন বছরের আগমন এবং এ উপলক্ষে আয়োজিত উৎসব-অনুষ্ঠানাদিকে ইঙ্গিত করে। এতদুপলক্ষে নারী-পুরুষের অবাধ মেলামেশা, হাসিঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ ও সৌন্দর্যের প্রদর্শনী, রাতে অভিজাত এলাকার ক্লাব ইত্যাদিতে মদ্যপান তথা…
ফতোয়াসমূহ (১)
হজ্জ, উমরা, মক্কা শরীফ ইত্যাদি সম্পর্কীয় কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর ফতোয়া
সূচীপত্র প্রশ্ন-১: রমযানে ওমরা পালন করার ব্যাপারে কোনো সহীহ হাদীস বর্ণিত আছে কী? প্রশ্ন-২: রমযানের সিয়াম মক্কায় পালন করার বিষয়ে কোনো সহীহ হাদীস বর্ণিত আছে কী? প্রশ্ন-৩: হজ্জ ও ওমরার উদ্দেশ্য গমনকারীদের সঙ্গে হারাম খেলার সামগ্রী নিয়ে যাওয়ার হুকুম কী?…