bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ | Dr. Khandaker Abdullah Jahangir (R.) | د/ عبد الله جهانغير رحمه الله

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন এই উপমহাদেশের অন্যতম সেরা আলিম এবং মুজাদ্দিদ।

নাম ও পরিচয়
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম ও বহু গ্রন্থ প্রণেতা ছিলেন। তাঁর পূর্ণ নাম: আবু নসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর। তাঁর পিতার নাম খোন্দকার আনোয়ারুজ্জামান রাহিমাহুল্লাহ। তিনি আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে দেশ জুড়ে পরিচিত।

জন্ম ও শৈশবকাল
এই মহা মনীষী বৃহত্তর যশোর জেলার তৎকালীন ঝিনাইদহ মাহকুমার শৈলকুপা থানার দিগনগর গ্রামে ইংরেজি ১৯৫৮ সালের ৫ নভেম্বর, বাংলা ১৩৬৫ সালের ১৯ কার্তিক ও হিজরী ১৩৭৮ সালের ২৩ রবিউস সানি বুধবার বিকাল ৪ ঘটিকায় ঝিনাইদহ সদরের নরহরিদ্রা হলো তাঁর নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তাঁর পিতা ঝিনাইদহ সদরের ধোপাঘাটা-গোবিন্দপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর শৈশবের অধিকাংশ সময় কেটেছে মুরারিদহে ‘মিঞার দালান’ খ্যাত বাড়িতে।

শিক্ষা জীবন
তিনি ১৯৬৮ সালে ঝিনাইদহ আলিয়া মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৭৩ সালে দাখিল, ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাযিল পাশ করেন। তারপর তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ‘মাদরাসা-ই-আলিয়া, ঢাকা’-তে (কামিল: হাদীস বিভাগ) ১৯৭৭-৭৯ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং উক্ত বিভাগ থেকে মাদ্রাসা বোর্ডে ৮ম স্থান অধিকার করে সুনামের সাথে কামিল পাশ করেন। ১৯৮১ সালে স্কলারশিপ অর্জন করে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে তাঁর লিসান্স শেষ হয় ১৯৮৬ সালে, মাস্টার্স সমাপ্ত হয় ১৯৯২ সালে। ১৯৯৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতা ও কর্মজীবন
সৌদি আরবের রাজধানী রিয়াদেই তিনি তাঁর বর্ণাঢ্য ছাত্রজীবনের ইতি টানেন। তারপর ১৯৯৮ সালের ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে আমৃত্যু সেই বিভাগেই তিনি কর্মরত ছিলেন।

সামাজিক অবদান
১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি “আল-ফারুক একাডেমী” প্রতিষ্ঠা করেন। বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও মানবসেবার মহৎ উদ্দেশ্যে ২০১১ সালে “আব্দুল্লাহ জাহাঙ্গীর-আস সুন্নাহ ট্রাস্ট” প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ইসলামী শিক্ষা প্রচার, দুস্থ নারী ও এতিম শিশুদের সেবা প্রদান সহ বিভিন্ন ইসলামী ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

মৃত্যু: ২০১৬ সালের ১১ মে তিনি সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।

গ্রন্থাবলি (২)

ঈদ-ই-মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তক: একটি ঐতিহাসিক পর্যালোচনা

ঈদ-ই-মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তক: একটি ঐতিহাসিক পর্যালোচনা

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
৪৭ পৃষ্ঠা
আল্লাহর পথে দাওয়াত

আল্লাহর পথে দাওয়াত

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
১০৯ পৃষ্ঠা

প্রবন্ধসমূহ (১)

সফর মাস ও আখেরী চাহার শোম্বা বিষয়ক বিদ‘আত

সফর মাসকে কেন্দ্র করে অনেক মিথ্যা ও ভিত্তিহীন কথা মুসলিম সমাজে প্রচলিত হয়েছে। এমনকি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও এই মাসের ফযীলতের কথা লেখা হয়। এগুলোকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত: সফর মাসের ‘অশুভত্ব’ ও ‘বালা-মুসীবত’ বিষয়ক, দ্বিতীয়ত: সফর মাসের…