يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ٢١
হে মানুষ(১)! তোমরা তোমাদের সেই রবের(২) ‘ইবাদাত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন(৩), যাতে তোমরা তাক্ওয়ার অধিকারী হও(৪)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
