وَلَا تَجۡعَلُواْ ٱللّٰهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللّٰهُ سَمِيعٌ عَلِيمٞ ٢٢٤
আর তোমরা সৎকাজ এবং তাক্ওয়া ও মানুষের মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহ্র নামের শপথকে অজুহাত করো না। আর আল্লাহ্ সর্বশ্রোতা সর্বজ্ঞ(১)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
