۞إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ٦٠
সদকা(১) তো শুধু(২) ফকীর, মিসকীন(৩) ও সদকা আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য(৪), যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য(৫), দাসমুক্তিতে(৬), ঋণ ভারাক্রান্তদের জন্য(৭), আল্লাহ্র পথে(৮) ও মুসাফিরদের(৯) জন্য। এটা আল্লাহ্র পক্ষ থেকে নির্ধারিত(১০)। আর আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়(১১)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
