bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৫] আল-ফুরকান | Al-Furqan | سورة الفرقان

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৭৭
[২৫:২১] সূরা আল-ফুরকান, আয়াত নং ২১
Share on
۞وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا ٢١
আর যারা আমাদের সাক্ষাতের আশা করে না তারা বলে, ‘আমাদের কাছে ফিরিশতা নাযিল করা হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন?’ তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করে(১) এবং তারা গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২২] সূরা আল-ফুরকান, আয়াত নং ২২
Share on
يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا ٢٢
যেদিন তারা ফিরিশতাদেরকে দেখতে পাবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, ‘রক্ষা কর, রক্ষা কর(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৩] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৩
Share on
وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا ٢٣
আর আমরা তাদের কৃতকর্মের প্রতি অগ্রসর হয়ে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৪] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৪
Share on
أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا ٢٤
সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৫] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৫
Share on
وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا ٢٥
আর সেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘপুঞ্জ দ্বারা(১) এবং দলে দলে ফিরিশতাদেরকে নামিয়ে দেয়া হবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৬] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৬
Share on
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا ٢٦
সে দিন চুড়ান্ত কর্তৃত্ব হবে দয়াময়ের(১) এবং কাফেরদের জন্য সে দিন হবে অত্যন্ত কঠিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৭] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৭
Share on
وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا ٢٧
যালিম(১) ব্যক্তি সেদিন নিজের দু‘হাত দংশন করতে করতে বলবে, ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৮] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৮
Share on
يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا ٢٨
‘হায়, দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরুপে গ্রহণ না করতাম— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:২৯] সূরা আল-ফুরকান, আয়াত নং ২৯
Share on
لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا ٢٩
‘আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর।’ আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৫:৩০] সূরা আল-ফুরকান, আয়াত নং ৩০
Share on
وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ٣٠
আর রাসূল বললেন, ‘হে আমার রব! আমার সম্প্রদায় তো এ কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 8