bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৩১] সূরা আল-হিজর, আয়াত নং ৩১
Share on
إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ ٣١
ইবলীস ছাড়া, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩২] সূরা আল-হিজর, আয়াত নং ৩২
Share on
قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ ٣٢
আল্লাহ্‌ বললেন, ‘হে ইবলীস! তোমার কি হল যে, তুমি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৩] সূরা আল-হিজর, আয়াত নং ৩৩
Share on
قَالَ لَمۡ أَكُن لِّأَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَهُۥ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ ٣٣
সে বলল, ‘আপনি গন্ধযুক্ত কাদার শুস্ক ঠনঠনে কালচে মাটি হতে যে মানুষকে সৃষ্টি করেছেন আমি তাকে সাজদা করার নই।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৪] সূরা আল-হিজর, আয়াত নং ৩৪
Share on
قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ٣٤
তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ নিশ্চয় তুমি বিতাড়িত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৫] সূরা আল-হিজর, আয়াত নং ৩৫
Share on
وَإِنَّ عَلَيۡكَ ٱللَّعۡنَةَ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ٣٥
আর নিশ্চয় প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি রইল লা’নত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৬] সূরা আল-হিজর, আয়াত নং ৩৬
Share on
قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ٣٦
সে বলল, হে আমার রব! যেদিন তাদের পুনরুত্থান করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৭] সূরা আল-হিজর, আয়াত নং ৩৭
Share on
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ٣٧
তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের একজন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৮] সূরা আল-হিজর, আয়াত নং ৩৮
Share on
إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ٣٨
সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৩৯] সূরা আল-হিজর, আয়াত নং ৩৯
Share on
قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ٣٩
সে বলল, ‘হে আমার রব! আপনি যে আমাকে বিপথগামী করলেন সে জন্য অবশ্যই আমি যমীনে মানুষের কাছে পাপকাজকে শোভন করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করব(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪০] সূরা আল-হিজর, আয়াত নং ৪০
Share on
إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ٤٠
তবে তাদের মধ্যে আপনার একান্ত বান্দাগণ ছাড়া(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 10