bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৯] আল-আনকাবুত | Al-Ankabut | سورة العنكبوت

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬৯
[২৯:৪১] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪১
Share on
مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ كَمَثَلِ ٱلۡعَنكَبُوتِ ٱتَّخَذَتۡ بَيۡتٗاۖ وَإِنَّ أَوۡهَنَ ٱلۡبُيُوتِ لَبَيۡتُ ٱلۡعَنكَبُوتِۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٤١
যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়(১), যে ঘর বানায়। আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দু্র্বলতম, যদি তারা জানত(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪২] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪২
Share on
إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٤٢
তারা আল্লাহ্ ছাড়া যা কিছুকে ডাকে, আল্লাহ্ তো তা জানেন। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৩] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৩
Share on
وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِۖ وَمَا يَعۡقِلُهَآ إِلَّا ٱلۡعَٰلِمُونَ ٤٣
আর এ সকল দৃষ্টান্ত আমরা মানুষের জন্য দেই; কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৪] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৪
Share on
خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ ٤٤
আল্লাহ্ যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন(১); এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৫] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৫
Share on
ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ ٤٥
আপনি(১) তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়(২) এবং সালাত কায়েম করুন(৩)। নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে(৪)। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ(৫)। তোমরা যা কর আল্লাহ্ তা জানেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৬] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৬
Share on
۞وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡكُمۡ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمۡ وَٰحِدٞ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ٤٦
আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে বিতর্ক করবে না(১), তবে তাদের সাথে করতে পার, যারা তাদের সাথে যুলুম করেছে(২)। আর তোমরা বল, 'আমাদের প্রতি এবং তোমদের প্রতি যা নাযিল হয়েছে, তাতে আমরা ঈমান এনেছি। আর আমাদের ইলাহ্ ও তোমাদের ইলাহ্ তো একই। আর আমরা তাঁরই প্ৰতি আত্মসমৰ্পণকারী(৩) |’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৭] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৭
Share on
وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِ‍َٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ ٤٧
আর এভাবেই আমরা আপনার প্রতি কুরআন নাযিল করেছি(১) অতঃপর যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম তারা এর উপর ঈমান রাখে(২)। আর এদেরও(৩) কেউ কেউ এতে ঈমান রাখে। আর কাফিররা ছাড়া কেউই আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৮] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৮
Share on
وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ ٤٨
আর আপনি তো এর আগে কোনো কিতাব পড়েননি এবং নিজ হাতে কোনো কিতাবও লেখেননি যে, বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৪৯] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৪৯
Share on
بَلۡ هُوَ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ فِي صُدُورِ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَۚ وَمَا يَجۡحَدُ بِ‍َٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ ٤٩
বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে বস্তুত তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন(১)। আর শুধু যালিমরাই আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৯:৫০] সূরা আল-আনকাবুত, আয়াত নং ৫০
Share on
وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ٥٠
তারা আরও বলে, 'তার রবের কাছ থেকে তার কাছে নিদর্শনসমূহ নাযিল হয় না কেন?' বলুন, 'নিদর্শনসমূহ তো আল্লাহরই কাছে। আর আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 7