bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৬১] সূরা আল-হিজর, আয়াত নং ৬১
Share on
فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلۡمُرۡسَلُونَ ٦١
অতঃপর ফেরেশতাগণ যখন লূত পরিবারের কাছে আসল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬২] সূরা আল-হিজর, আয়াত নং ৬২
Share on
قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ مُّنكَرُونَ ٦٢
তখন লূত বললেন, ‘তোমরা তো অপরিচিত লোক’।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৩] সূরা আল-হিজর, আয়াত নং ৬৩
Share on
قَالُواْ بَلۡ جِئۡنَٰكَ بِمَا كَانُواْ فِيهِ يَمۡتَرُونَ ٦٣
তারা বলল, ‘না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা আপনার কাছে তা’ই নিয়ে এসেছি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৪] সূরা আল-হিজর, আয়াত নং ৬৪
Share on
وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ ٦٤
আর আমরা আপনার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আবশ্যই আমরা সত্যবাদী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৫] সূরা আল-হিজর, আয়াত নং ৬৫
Share on
فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَٱتَّبِعۡ أَدۡبَٰرَهُمۡ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٞ وَٱمۡضُواْ حَيۡثُ تُؤۡمَرُونَ ٦٥
কাজেই আপনি রাতের কোনো এক সময়ে আপনার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনি তাদের পিছনে চলুন(১)। আর তোমাদের মধ্যে কেউ যেন পিছনে না তাকায়(২); তোমাদেরকে যেখানে যেতে বলা হয়েছে তোমরা সেখানে চলে যাও(৩)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৬] সূরা আল-হিজর, আয়াত নং ৬৬
Share on
وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ ٦٦
আর আমরা তাকে এ বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে, নিশ্চয় তাদেরকে ভোরে সমূলে বিনাশ করা হবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৭] সূরা আল-হিজর, আয়াত নং ৬৭
Share on
وَجَآءَ أَهۡلُ ٱلۡمَدِينَةِ يَسۡتَبۡشِرُونَ ٦٧
আর নগরবাসী উল্লসিত হয়ে উপস্থিত হল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৮] সূরা আল-হিজর, আয়াত নং ৬৮
Share on
قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ ٦٨
তিনি বললেন, নিশ্চয় এরা আমার অতিথি; কাজেই তোমরা আমাকে বেইযযত করো না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৬৯] সূরা আল-হিজর, আয়াত নং ৬৯
Share on
وَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ ٦٩
আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমাকে হেয় করো না।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭০] সূরা আল-হিজর, আয়াত নং ৭০
Share on
قَالُوٓاْ أَوَ لَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ ٧٠
তারা বলল, আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 10