bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:৬১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬১
Share on
فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ٦١
অতঃপর যখন দু‘দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬২
Share on
قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ٦٢
মূসা বললেন, ‘কখনই নয়! আমার সঙ্গে আছেন আমার রব(১); সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৩
Share on
فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ٦٣
অতঃপর আমরা মূসার প্রতি ওহী করলাম যে, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন। ফলে তা বিভক্ত প্ৰত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৪
Share on
وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ٦٤
আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৫
Share on
وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ٦٥
এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৬
Share on
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ٦٦
তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৭
Share on
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٦٧
এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৮
Share on
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٦٨
আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৬৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৬৯
Share on
وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ ٦٩
আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭০
Share on
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ٧٠
যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করা?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 23