bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:৭১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭১
Share on
قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ٧١
তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭২
Share on
قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ٧٢
তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৩
Share on
أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ٧٣
‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৪
Share on
قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ٧٤
তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৫
Share on
قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ٧٥
ইবরাহীম বললেন, ‘তোমরা কি ভাবে দেখেছ, যাদের ‘ইবাদাত তোমরা করে থাক— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৬
Share on
أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ٧٦
‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৭
Share on
فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ٧٧
সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৮
Share on
ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ ٧٨
‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৭৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৭৯
Share on
وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ٧٩
আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮০
Share on
وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ٨٠
‘এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 8 of 23