bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:৮১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮১
Share on
وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ ٨١
‘আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮২
Share on
وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓ‍َٔتِي يَوۡمَ ٱلدِّينِ ٨٢
‘এবং যার কাছে আশা করি যে, তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৩
Share on
رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ٨٣
‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৪
Share on
وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ ٨٤
‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৫
Share on
وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ ٨٥
‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৬
Share on
وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ٨٦
‘আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৭
Share on
وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ ٨٧
‘এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৮
Share on
يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ٨٨
‘যে দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৮৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৮৯
Share on
إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ ٨٩
‘সে দিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহ্‌র কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৯০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৯০
Share on
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ ٩٠
আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 9 of 23