۞يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ٣١
হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোষাক গ্রহণ কর(১)। আর খাও এবং পান কর কিন্তু অপচয় কর না(২) নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
