وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٤
আর আমরা প্রত্যেক রাসূলকে তাঁর স্বজাতির ভাষাভাষী(১) করে পাঠিয়েছি(২) তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য(৩), অতঃপর আল্লাহ্ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়(৪)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
