bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৯] মারইয়াম | Maryam | سورة مريم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৮
[১৯:৩১] সূরা মারইয়াম, আয়াত নং ৩১
Share on
وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا ٣١
‘যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময়(১) করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩২] সূরা মারইয়াম, আয়াত নং ৩২
Share on
وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا ٣٢
‘আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত, হতভাগ্য— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৩] সূরা মারইয়াম, আয়াত নং ৩৩
Share on
وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا ٣٣
‘আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি(১), যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৪] সূরা মারইয়াম, আয়াত নং ৩৪
Share on
ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ ٣٤
এ-ই মারইয়ামের পুত্র ঈসা। আমি বললাম সত্য কথা, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৫] সূরা মারইয়াম, আয়াত নং ৩৫
Share on
مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٣٥
আল্লাহ্ এমন নন যে, কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন, তখন সেটার জন্য বলেন, ‘হও’ তাতেই তা হয়ে যায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৬] সূরা মারইয়াম, আয়াত নং ৩৬
Share on
وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٣٦
আর নিশ্চয়ই আল্লাহ্ আমার রব ও তোমাদের রব; কাজেই তোমরা তাঁর ইবাদাত কর, এটাই সরল পথ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৭] সূরা মারইয়াম, আয়াত নং ৩৭
Share on
فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ ٣٧
অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল(১), কাজেই দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস প্রত্যক্ষকালে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৮] সূরা মারইয়াম, আয়াত নং ৩৮
Share on
أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَاۖ لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٣٨
তারা যেদিন আমাদের কাছে আসবে সেদিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে(১)! কিন্তু যালেমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩৯] সূরা মারইয়াম, আয়াত নং ৩৯
Share on
وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٣٩
আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন(১) সম্বন্ধে, যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে। অথচ তারা রয়েছে গাফলতিতে নিমজ্জিত এবং তারা ঈমান আনছে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৪০] সূরা মারইয়াম, আয়াত নং ৪০
Share on
إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ ٤٠
নিশ্চয় যমীণ ও তার উপর যারা আছে তাদের চূড়ান্ত মালিকানা আমাদেরই রইবে এবং আমাদেরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 10