bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৮] সাদ | Sad | سورة ص

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৮
[৩৮:৩১] সূরা সাদ, আয়াত নং ৩১
Share on
إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ ٣١
যখন বিকেলে তার সামনে দ্রুতগামী উৎকৃষ্ট অশ্বরাজিকে(১) পেশ করা হল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩২] সূরা সাদ, আয়াত নং ৩২
Share on
فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ ٣٢
তখন তিনি বললেন, 'আমি তো আমার রবের স্মরণ হতে বিমুখ হয়ে ঐশ্বৰ্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৩] সূরা সাদ, আয়াত নং ৩৩
Share on
رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ ٣٣
‘এগুলোকে আমার কাছে ফিরিয়ে আন।' তারপর তিনি এগুলোর পা এবং গলা ছেদন করতে লাগলেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৪] সূরা সাদ, আয়াত নং ৩৪
Share on
وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ ٣٤
আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একটি ধড়(১); তারপর সুলাইমান আমার অভিমুখী হলেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৫] সূরা সাদ, আয়াত নং ৩৫
Share on
قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ٣٥
তিনি বললেন, ‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য(১) যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয় আপনি পরম দাতা।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৬] সূরা সাদ, আয়াত নং ৩৬
Share on
فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ ٣٦
তখন আমরা তার অধীন করে দিলাম বায়ুকে যা তার আদেশে তিনি যেখানে ইচ্ছে করতেন সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৭] সূরা সাদ, আয়াত নং ৩৭
Share on
وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ ٣٧
আর (অধীন করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তানসমূহকেও— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৮] সূরা সাদ, আয়াত নং ৩৮
Share on
وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ٣٨
এবং শৃংখলে আবদ্ধ আরও অনেককে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩৯] সূরা সাদ, আয়াত নং ৩৯
Share on
هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ ٣٩
‘এসব আমাদের অনুগ্রহ, অতএব এ থেকে আপনি অন্যকে দিতে বা নিজে রাখতে পারেন। এর জন্য আপনাকে হিসেব দিতে হবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৪০] সূরা সাদ, আয়াত নং ৪০
Share on
وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَ‍َٔابٖ ٤٠
আর নিশ্চয় আমাদের কাছে রয়েছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তনস্থল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 9