bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৩] আন-নাজম | An-Najm | سورة النجم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬২
[৫৩:৩১] সূরা আন-নাজম, আয়াত নং ৩১
Share on
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ٣١
আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্‌রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩২] সূরা আন-নাজম, আয়াত নং ৩২
Share on
ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ٣٢
যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত(১)। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৩] সূরা আন-নাজম, আয়াত নং ৩৩
Share on
أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ٣٣
আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৪] সূরা আন-নাজম, আয়াত নং ৩৪
Share on
وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ ٣٤
এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৫] সূরা আন-নাজম, আয়াত নং ৩৫
Share on
أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ٣٥
তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৬] সূরা আন-নাজম, আয়াত নং ৩৬
Share on
أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ٣٦
নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৭] সূরা আন-নাজম, আয়াত নং ৩৭
Share on
وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ٣٧
এবং ইবরাহীমের সহীফায়(১), যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার)(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৮] সূরা আন-নাজম, আয়াত নং ৩৮
Share on
أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ ٣٨
তা এই যে(১), কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩৯] সূরা আন-নাজম, আয়াত নং ৩৯
Share on
وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ٣٩
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৪০] সূরা আন-নাজম, আয়াত নং ৪০
Share on
وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ٤٠
আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 7