bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৮] সাদ | Sad | سورة ص

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৮
[৩৮:৫১] সূরা সাদ, আয়াত নং ৫১
Share on
مُتَّكِ‍ِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ٥١
সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫২] সূরা সাদ, আয়াত নং ৫২
Share on
۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ ٥٢
আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়স্কারা।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৩] সূরা সাদ, আয়াত নং ৫৩
Share on
هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ ٥٣
এটা হিসেবের দিনের জন্য তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৪] সূরা সাদ, আয়াত নং ৫৪
Share on
إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ ٥٤
নিশ্চয় এটা আমাদের দেয়া রিযিক যা নিঃশেষ হওয়ার নয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৫] সূরা সাদ, আয়াত নং ৫৫
Share on
هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَ‍َٔابٖ ٥٥
এটাই। আর নিশ্চয় সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম প্রত্যাবর্তনস্থল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৬] সূরা সাদ, আয়াত নং ৫৬
Share on
جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ ٥٦
জাহান্নাম, সেখানে তারা অগ্নিদগ্ধ হবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৭] সূরা সাদ, আয়াত নং ৫৭
Share on
هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ ٥٧
এটাই। কাজেই তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৮] সূরা সাদ, আয়াত নং ৫৮
Share on
وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ ٥٨
আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫৯] সূরা সাদ, আয়াত নং ৫৯
Share on
هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ٥٩
এ তো এক বাহিনী, তোমাদের সঙ্গে প্ৰবেশ করছে। তাদের জন্য নেই কোনো অভিনন্দন। নিশ্চয় তারা আগুনে জ্বলবে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৬০] সূরা সাদ, আয়াত নং ৬০
Share on
قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ ٦٠
অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই। তোমরাই তো আগে আমাদের জন্য এটার ব্যবস্থা করেছ। অতএব কত নিকৃষ্ট এ আবাসস্থল(১)!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 6 of 9