bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৭] আন-নামল | An-Naml | سورة النمل

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৩
[২৭:৭১] সূরা আন-নামল, আয়াত নং ৭১
Share on
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٧١
আর তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, কখন এ প্রতিশ্রুতি পূর্ণ হবে?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭২] সূরা আন-নামল, আয়াত নং ৭২
Share on
قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعۡضُ ٱلَّذِي تَسۡتَعۡجِلُونَ ٧٢
বলুন, ‘তোমরা যে বিষয় ত্বরান্বিত করতে চাচ্ছ সম্ভবত তার কিছু তোমাদের পেছনে এসেই আছে(১)!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৩] সূরা আন-নামল, আয়াত নং ৭৩
Share on
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ ٧٣
আর নিশ্চয় আপনার রব মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৪] সূরা আন-নামল, আয়াত নং ৭৪
Share on
وَإِنَّ رَبَّكَ لَيَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ ٧٤
আর নিশ্চয় আপনার রব, তিনি অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৫] সূরা আন-নামল, আয়াত নং ৭৫
Share on
وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ ٧٥
আর আসমান ও যমীনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৬] সূরা আন-নামল, আয়াত নং ৭৬
Share on
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَكۡثَرَ ٱلَّذِي هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَ ٧٦
বনী ইসরাঈল যে সব বিষয়ে মতভেদ করে, নিশ্চয় এ কুরআন তার অধিকাংশ তাদের কাছে বিবৃত করে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৭] সূরা আন-নামল, আয়াত নং ৭৭
Share on
وَإِنَّهُۥ لَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ ٧٧
আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হেদায়াত ও রহমত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৮] সূরা আন-নামল, আয়াত নং ৭৮
Share on
إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ٧٨
আপনার রব তো তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। আর তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭৯] সূরা আন-নামল, আয়াত নং ৭৯
Share on
فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۖ إِنَّكَ عَلَى ٱلۡحَقِّ ٱلۡمُبِينِ ٧٩
সুতরাং আল্লাহ্‌র উপর নির্ভর করুন; আপনি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৮০] সূরা আন-নামল, আয়াত নং ৮০
Share on
إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ ٨٠
মৃতকে তো আপনি শোনাতে পারবেন না(১), বধিরকেও পারবেন না ডাক শুনাতে, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 8 of 10