তাওহীদ ও ফিকহ [১-৬ খন্ড]
মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বিশুদ্ধ ঈমান ও সঠিক আকীদা। কারণ একজন মানুষ তার রবকে যেমনভাবে চিনবে, তেমনভাবেই তার জীবন, চিন্তা, চরিত্র ও আমল গড়ে উঠবে। আর বিশুদ্ধ আকীদার পাশাপাশি ইসলামের বিধি-বিধান ও ইবাদতের সঠিক জ্ঞান অর্জন করাও একজন মুসলিমের জন্য অপরিহার্য।
শৈশব হলো জ্ঞান ও চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় শিশুদের হৃদয়ে যদি তাওহীদ, ঈমান, বিশুদ্ধ আকীদা এবং ইসলামী জীবনব্যবস্থার মৌলিক শিক্ষা সুন্দরভাবে প্রোথিত করা যায়, তবে তা তাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে পারে।
এই লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে “তাওহীদ ও ফিকহ” ১–৬ খণ্ড। বইটির বিষয়বস্তু সাজানোর ক্ষেত্রে মক্কা-মদিনার শিক্ষা কারিকুলামকে সামনে রাখা হয়েছে এবং শিশুদের প্রয়োজন ও মানসিক স্তর বিবেচনায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হয়েছে।
ছয় খণ্ডের এই ধারাবাহিকে শিশুদের উপযোগী সহজ ভাষা, ছোট ছোট তথ্য ও সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে তাওহীদ, ঈমান, আকীদা এবং ইসলামী শরীয়াহর প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি পবিত্রতা, সালাত, সাওম, যাকাত, হজ্জসহ গুরুত্বপূর্ণ ইবাদত ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ফিকহি বিষয়গুলোও ধাপে ধাপে শেখানো হয়েছে।
কঠিন পরিভাষা কিংবা জটিল আলোচনা পরিহার করে বিষয়গুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশুরা আনন্দের সঙ্গে পড়তে, সহজে বুঝতে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। আমাদের প্রত্যাশা—“তাওহীদ ও ফিকহ” শিশুদের অন্তরে বিশুদ্ধ ঈমান ও আকীদার বীজ বপন করবে এবং তাদের ইসলামী জ্ঞান, আমল ও চরিত্র গঠনে একটি সুন্দর ভিত্তি তৈরি করবে।